1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গায় বিএনপি নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা নতুন ভান্ডারদহে বিএনপির নেতাসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবার) রাতে নতুন ভান্ডারদহ গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৯ অক্টোবার) চুয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। আহতরা হলেন-একই গ্রামের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাতউল্লাহ শেখ (৪৩), আমির হোসেনের ছেলে মুক্তার আলী (৫৫), তার স্ত্রী মিস্রি খাতুন (৪৭), তার ছেলে মারুফ হোসেন (৩০), মৃত সুবারদ্দীনের শেখের ছেলে ও আবুল মন্ডলের ছেলে বসির আলী (৩৫), আইয়ুব আলীর ছেলে এশার আলী (৪৫) ও তোফাজ্জেলের ছেলে আকালে মন্ডল (৫০)। নতুন ভান্ডারদহ গ্রামের তানজিল নামের এক যুবক অভিযোগ করে বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় সেই সময় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মিয়া আমাকে মারধরের চেষ্টা করে। এর কারণে বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না। তিনি আরও বলেন, আমি শংকরচন্ড ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত থাকায় চাকরি থেকে বাদ দেয়ার ভয়ভীতি দেখাতো ইউপি সদস্য। মঙ্গলবার রাতে ইউপি সদস্যের সঙ্গে দেখা হলে আমার সঙ্গে বাগ বিতণ্ডই জড়ান তিনি। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মারধর করেন। পরে আমার পরিবারের সদস্যরা ইউপি সদস্যের নিকট আমাকে মারধরের কারণ জানতে গেলে তিনিসহ তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে হামলা চালায়। আমরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলাম। এতে আমার পরিবারের সাত জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় বুধবার (৯ অক্টোবার) থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই