1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে খায়রুল কবীর খোকন এর আর্থিক অনুদান প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে খায়রুল কবীর খোকন এর আর্থিক অনুদান প্রদান

মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে খায়রুল কবীর খোকন এর আর্থিক অনুদান প্রদান

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নরসিংদী সদরের ও মাধবদীর ৮৩ টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন।

বুধবার(৯ অক্টোবর) নরসিংদী সদর ও মাধবদী পৌরসভার ৮৩ টি পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “নরসিংদী জেলায় হিন্দু ধর্মের লোকজন নির্ভয়ে পূজা উদযাপন করতে পারবে। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো।”

খায়রুল কবির খোকন আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দেশের সকল ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। পূজা উদযাপনে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সে জন্য আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রস্তুত আছি।”

তিনি প্রতিটি পূজা মণ্ডপের সভাপতির হাতে নগদ অর্থ তুলে দিয়ে তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। মণ্ডপগুলোতে পূজা উদযাপনের প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। খোকনের এই উদ্যোগকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই