1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

নরসিংদীতে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ Time View

নরসিংদীতে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একদফা দাবিতে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাগণ চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন ও মানববন্ধন করা হয়।

কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের জরুরি বিভাগ,ভর্তি রোগীর সেবা প্রদান সহ, লেবার ওয়ার্ড এবং অন্যান্য ইউনিট এই কর্মসূচীর আওতামুক্ত ছিলো। তাদের এক দফা দাবি হলো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সব স্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু ওই পদগুলো আমলারা দখল করে রেখেছেন। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারণ করে সেই পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।

এসময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নরসিংদী শাখার সদস্য ও জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার সাহেরা বেগম, সিনিয়র স্টাফ নার্স মৌসুমি আক্তার, মাহমুদা আক্তার, শিশির চন্দ্র হালদারসহ অন্যন্য নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই