1. admin@banglarmuktokontho.com : admin :
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারীগঞ্জে বিএনপি জনসভা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারীগঞ্জে বিএনপি জনসভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ Time View

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারীগঞ্জে বিএনপি জনসভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চেয়ারম্যান হাট বাজার জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোতাসিন বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালদতিয়া, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম.আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,উপজেলা যুবদল সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল শশীভূষণ বিএনপি সভাপতি মোঃ এ বি সিদ্দিক, সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, দুলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সিদ্দিক প্রমূখ।
এরআগে উপজেলার অন্য ইউনিয়ন গুলি থেকে দলে দলে যোগদিয়ে জনসভাকে জনসমুদ্রে পরিনত করেন বিএনপি’র নেতাকর্মীরা ।এসময় বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার জ্যেষ্ঠ পুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বিএনপিনেতারা আরো বলেন ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিনা কারণে আসামি হতে পারে এবং বেগম খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে তাহলে ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্থান থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন,হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মাস্টার, ফরহাদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকদল সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, যুবদল সাধারণ সম্পাদক মনির হোসেন,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আলি মুর্তজা, সাবেক সাধারণ সম্পাদক জাহান সিকদার,হাজারীগঞ্জ ছাত্রদল সভাপতি হারুন দফাদার, সাধারণ সম্পাদক মফিজল হক রনি, শশীভূষণ থানা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর মাতাব্বর, শশীভূষণ থানা ছাত্রদল সাবেক সভাপতি মিজানুর রহমান রোমান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনসহ শশীভূষন থানা বিএনপি ও হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই