1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে জিন্নাগড়ে প্রভাব খাটিয়ে বাজারের ভিটি দখল ভুমি দস্যু খলিলুর রহমান।। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চরফ্যাশনে জিন্নাগড়ে প্রভাব খাটিয়ে বাজারের ভিটি দখল ভুমি দস্যু খলিলুর রহমান।।

মাহবুবুর রহমান স্টাফ রিপোর্টার।।
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

চরফ্যাশনে জিন্নাগড়ে প্রভাব খাটিয়ে বাজারের ভিটি দখল ভুমি দস্যু খলিলুর রহমান।।

মাহবুবুর রহমান স্টাফ রিপোর্টার।।

চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের কাশেমগঞ্জ বাজারের ২৬টি ভিটি দখল অভিযোগের তীর খলিলুর রহমান তালুকদারের দিকে। জিন্নাগড় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে অবৈধ প্রভাব খাটিয়ে জোর পূর্বক কাশেমগঞ্জ বাজারের ২৬টি ভিটি দখলের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর খলিলুর রহমানের দিকে। জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান হোসেন মিয়ার ক্যাডার বাহিনী দিয়ে এই জমি দখল করে বলে জানি রিজিয়া বেগমের স্বামী জালাল আহমেদ । এ ঘটনায় রিজিয়া বেগম নিজ সম্পত্তি পাওয়ার জন্য বাদী হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে একটি অভিযোগনামা দাখিল করেন। অভিযুক্তরা হলেন চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য- মিনহাজ উদ্দিন তালুকদারের ছেলে খলিলুর রহমান, বাগন আলী মাঝির ছেলে জয়নাল মাঝি, ইয়াকুব আলী মাঝির ছেলে সামসল হক মাঝি, সামছল হক মৃধার ছেলে ফারুক মাষ্টার সহ অজ্ঞাত আরো অনেকে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আ’লীগ সমর্থিত উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা চেয়ারম্যান হোসেন মিয়া। টানা তিন তিন বার চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে বহু অন্যায়, অবিচার, অত্যাচার ও নিপীড়নের খবর বেড়িয়ে আসছে আ’লীগ সরকার পতনের পর থেকে। এলাকায় তার নিজস্ব ভাই ভাতিজা ও বাগিনা ক্যাডার বাহিনীর তান্ডবে সাধারণ মানুষ ছিল অসহায়। তিনি নিজে দাড়িয়ে থেকেই অভিযুক্তদেরকে দিয়ে কাশেমগঞ্জ বাজারের রিজিয়া বেগমের তফসিল সম্পত্তি । ভিতরে ২৬টি দোকান ভিটি দখল করে নেয় তারা। গত ৮ মে, ২০২৩ তারিখে জোরপূর্বক রিজিয়া বেগমের জায়গায় জোর পূর্বক পাকা করে বেশকিছু দোকান ঘর উত্তোলন করার চেষ্টা করে। রিজিয়া বাধা দিতে গেলে তখন রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে মারধর করে তাড়িয়ে দেয় ও বসত ভিটা থেকে বের করে দেয়ার হুমকি ধামকি দেয়। এমনকি বেশি বাড়াবাড়ি করলে বা কাউকে জানালে জানে মেরে ফেলবে ও গুম করার হুমকি দেয়। এতে রিজিয়া অসহায় হয়ে কারো নিকট বিচার দিতেও পারেনি। এরই প্রেক্ষিতে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রিজিয়া ন্যায়বিচারের আশায় বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছে। সমাজের দায়িত্বশীলদের কাছে তার একটাই দাবী তার মতো যেন আর কেউ এমন অসহায় পরিস্থিতিতে না পরতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই