1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগর পৌর শহর যানজট মুক্ত রাখতে প্রশাসনের অভিযান - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সুজানগর পৌর শহর যানজট মুক্ত রাখতে প্রশাসনের অভিযান

এম এ আলিম রিপন, সুজানগর :
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

সুজানগর পৌর শহর যানজট মুক্ত রাখতে প্রশাসনের অভিযান

এম এ আলিম রিপন, সুজানগর :

যানজটের অসহনীয় ভোগান্তিতে নাকাল সুজানগর পৌরবাসী। এই অবস্থা থেকে পৌরবাসীকে স্বস্তি দিনে এবং পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফুটপাতে অবৈধভাবে বসানো এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, থানার ওসি গোলাম মোস্তফা ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অবৈধ স্থাপনা,ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তায় যত্রতত্র গাড়ী পার্কিং করতে দেওয়া হবেনা । ফুটপাত দখলের কারণে মানুষ চলাচল করতে পারছেন না, সড়কে যানজট লেগেই আছে এবাবে চলতে দেওয়া যাবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাতের জায়গা দখল করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানাসহ মামলা করা হবে।

পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সুজানগর পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই