1. admin@banglarmuktokontho.com : admin :
আমার শরীরে একবিন্দু রক্ত থাকতে,আপনাদের কোন ক্ষতি হতে দিব না,সরদার সাখাওয়াত হোসেন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

আমার শরীরে একবিন্দু রক্ত থাকতে,আপনাদের কোন ক্ষতি হতে দিব না,সরদার সাখাওয়াত হোসেন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

আমার শরীরে একবিন্দু রক্ত থাকতে,আপনাদের কোন ক্ষতি হতে দিব না,সরদার সাখাওয়াত হোসেন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোন ক্ষতি হতে দিব না,আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন,আমাদের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো আপনাদের কে পাহাড়া দিবে।

মঙ্গলবার(৮ অক্টোবর)সকালে নরসিংদীর বেলাবতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)এর সাবেক সংসদ সদস্য,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত বকুল।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন,আমরা হিন্দুদের সাথেে চলি,আমরা মুসলমানদের সাথে চলি,আমরা সবাই সবার সাথে চলি,আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। এ মাটিতে ই আপনাদের জন্ম,এখানেই বড় হওয়াসহ সন্তানদের পড়া-লেখা সবই করা হচ্ছে,এ দেশের সরকারকে আপনারা টেক্স দিচ্ছেন,অতএব আপনারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করুন,সরকারের সাথে থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব এর সঞ্চালনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই