1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগর হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার করেছে পুলিশ । - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সুজানগর হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার করেছে পুলিশ ।

মোঃ আমিরুল ইসলাম দৈনিক বাংলার মুক্তকণ্ঠ প্রতিনিধি:--ফরিদপুর, পাবনা।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩২১ Time View

সুজানগর হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার করেছে পুলিশ ।

মোঃ আমিরুল ইসলাম
দৈনিক বাংলার মুক্তকণ্ঠ প্রতিনিধি:–ফরিদপুর, পাবনা।

পাবনা জেলার সুজানগর উপজেলায় দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু ।বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো.লোকমান প্রামানিকের ছেলে। পাবনার পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার নিজ কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, গ্রেফতারকৃত মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই