1. admin@banglarmuktokontho.com : admin :
গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি গঠন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি গঠন

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ Time View

গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি গঠন

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের জন্য ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

আজ (৭অক্টোবর) সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই অফিস আদেশে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি’ গঠন করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) কে সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস)।

ওই অফিস আদেশে কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই