1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহের সকল থানার ওসি বদলি - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহের সকল থানার ওসি বদলি

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

ঝিনাইদহের সকল থানার ওসি বদলি

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলা পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। তবে নতুন করে কারা ওসি হিসেবে আসছেন তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই থানা গুলোতে নতুন করে কারা ওসি পদে আসছেন সেটি জানা যায়নি। জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, খুব শিগগিরই সকল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তারা যোগদান করবেন।
জানা যায়, সদর থানার ওসি মো. শাহীন উদ্দিনকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে সিআইডিতে, হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমানকে রেলওয়ে রেঞ্জে, কালীগঞ্জ থানার ওসি আবু আজিফকে এন্টি টেরিজম ইউনিট, কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুনকে হাইওয়ে পুলিশে ও মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণ বদলি চলছে। ঝিনাইদহ জেলা পুলিশের ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি পুলিশ সংস্কারের একটি অংশ বলে জানা গেছে। এদিকে এ পর্যন্ত ঝিনাইদহ সকল থানা ও আদালতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে একাধিক মামলা করা হলেও আসামী গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সদর থানা পুলিশ এ পর্যন্ত কোন আসামীই ধরতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই