1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে আঞ্চলিক পাকা রাস্তাগুলোর বেহাল দশা,সংস্কারের দাবী এলাকাবাসীর - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীর মনোহরদীতে আঞ্চলিক পাকা রাস্তাগুলোর বেহাল দশা,সংস্কারের দাবী এলাকাবাসীর

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী।
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

নরসিংদীর মনোহরদীতে আঞ্চলিক পাকা রাস্তাগুলোর বেহাল দশা,সংস্কারের দাবী এলাকাবাসীর

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে আঞ্চলিক পাকা রাস্তাগুলোর বেহাল দশা,সংস্কারের দাবী করছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি আঞ্চলিক পাকা রাস্তা অবকাঠামোগত সংস্কারের অভাবে নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে।
এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে নয়াপাড়া মাঝি বাড়ী হয়ে খিদিরপুর ইউনিয়নের শিক্ষার প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত খিদিরপুর বাজার পর্যন্ত আঞ্চলিক পাকা রাস্তা। যে রাস্তাটি বিগত ১০ বছর যাবৎ সংস্কারের অভাবে দিন দিন চলার অনুপযোগী হয়ে উঠেছে।
এ রাস্তাটির আরেকটি সংযোগস্থল হলো খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ্ বাজার থেকে নয়াপাড়া মাঝি বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা। সংযোগ রাস্তাটিরও কয়েকটি স্থান ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে।

কয়েকজন সচেতন অভিভাবক সংবাদ মাধ্যমকে জানান, এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,খিদিরপুর কলেজ,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ও খিদিরপুর মডেল একাডেমীতে আসা-যাওয়া করে। সকাল ও বিকাল বেলায় রাস্তাটিতে প্রচুর জ্যাম সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের দূর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়।
রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে ইতিমধ্যেই বেশকয়েকজন শিক্ষার্থী দূর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছে।

এছাড়াও খিদিরপুর বাজারে প্রতি সোমবার ভোর বেলায় পান বাজার বসে। পানচাষীরা ভোরে দূর-দূরান্ত থেকে এ রাস্তা দিয়ে পান বিক্রি করতে নিয়ে আসে। রাস্তাটি গর্তে ভরপুর থাকায় তাদেরও পান নিয়ে আসা অসুবিধে হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান পানচাষী ও ব্যবসায়ীরা।
এলাকাবাসীর দাবীর ভিত্তিতে রাস্তাটি সংস্কার নিয়ে বেশকয়েকটি পত্রিকায় প্রতিবেদন হলেও এখনো পর্যন্ত কোন সুরাহা না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করছে।

এমতাবস্থায় সচেতন অভিভাবক ও এলাকাবাসী রাস্তাটি সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা,সড়ক ও
যোগাযোগ উপদেষ্টা এবং সড়ক ও জনপদ বিভাগ নরসিংদীর হস্তক্ষেপ কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই