1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে ফের ট্যাংকারে আগুন, উদ্ধার ৩৬ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

চট্টগ্রামে ফের ট্যাংকারে আগুন, উদ্ধার ৩৬

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

চট্টগ্রামে ফের ট্যাংকারে আগুন, উদ্ধার ৩৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লেগেছে। গতকাল ৪ অক্টোবর শুক্রবার দিবাগত মধ্যরাত ১ টায় এ ঘটনা ঘটে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এ ট্যাংকার থেকে ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটিতে ৪২ নাবিক ছিলেন বলে জানায় বিএসসি।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ থেকে ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
তিনি জানান, সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে।
মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট সেখানে গিয়েছে বলে জানান তিনি।
আবরার হাসান জানান, বাংলার সৌরভ ট্যাংকারে তেল ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণ এবং নাবিকদের উদ্ধারে কাজ করছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত সোমবার বন্দরে নোঙর করে রাখা বিএসসির ‘এমটি বাংলার জ্যোতি’ নামে আরেক ট্যাংকারে আগুন লাগে। সেই আগুনে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এদিকে পরপর দুটি জাহাজে আগুন লাগাতে বিএসসি’র সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল এ বিষয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই