1. admin@banglarmuktokontho.com : admin :
কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানবন্ধন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবার) বিকেলে শহরের উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করে উপজেলার প্রাথমিক শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সহকারী শিক্ষক দশম ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান সজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নওদাগ্রাম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান কচি, মানিকদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোন্দকার হাসানুজ্জামান, বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার টোকন, গুড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ, বলরামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক শাহীন, তালসার প্রাথমিক বিদ্যালয়ের তবিবুর রহমান, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শওকত আলী মিঠু, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবানা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রæত বাস্তবায়নসহ সহকারী শিক্ষক এন্ট্রিপদ ধরে পরিচালক পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়া ৮ম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুণর্বহাল, প্রতি তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা, মাসিক সমন্বয় সভায় সহকারী শিক্ষক প্রতিনিধির উপস্থিত নিশ্চিতসহ মোট ১৪টি দাবি তুলে ধরেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই