1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ Time View

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরভবনের গ্রিণপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্ণার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামনিদের বিনোদনে নাগরদোলা সহ ৩টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উদ্বোধনকালে প্রধান অতিথি রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এ আয়োজন। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকান্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরণের সহযোগিতা করা হবে।কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগ কারীদের আকৃষ্ট করতে হবে। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনর সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, মেলার আয়োজক সুচনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোখলেসুর রহমান সিজার, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান পাখি, বিভিন্ন স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশবাসীর জন্য দোয়া করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই