1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম।

এছাড়া আরও বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহরুল হক, ফুলছড়ি থানার তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম, কঞ্চিপাড়া ইউপি’র চেয়ারম্যান সোহেলা রানা শালু, উদাখালী ইউপি’র চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ, গজারিয়া ইউপি’র চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউপি’র চেয়ারম্যান আজাহারুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কালির বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মন, মদনের পাড়া গোপনাথ মন্দিরের সভাপতি আশু চন্দ্র বর্মন, গজারিয়া নবাবগঞ্জ বাজার মন্দিরের সভাপতি ননী গোপাল দাস সহ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা, যানজট নিরসনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই