1. admin@banglarmuktokontho.com : admin :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্যের শুভেচ্ছা বার্তা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্যের শুভেচ্ছা বার্তা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ Time View

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্যের শুভেচ্ছা বার্তা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী।

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,সাবেক সফল সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি,মনোহরদী-বেলাব উপজেলাসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী,গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন।তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁরই সুযোগ্যপুত্র,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন,জনাব তারেক রহমান এর দিকনির্দেশনায় তিনি মনোহরদী-বেলাব এর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদেরকে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ এ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করার নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই