1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

নরসিংদীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকেরা।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে সরকারি প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ শিবপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকেরা এই মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের সমন্বয়ক ও প্রধান শিক্ষিক মাসুদুর রহমান খান, সমন্বয়ক ও প্রধান শিক্ষক, হানিফ মিয়া, সমন্বয়ক ও সহকারী শিক্ষক এমারত হোসেন, সমন্বয়ক সহকারী শিক্ষক শিউলী রানী মিত্র, সমন্বয়ক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাসুম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে ৯ম ও দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৯ম ও দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই