1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে আইনজীবী সমিতি ভবনে হামলায় আহত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে আইনজীবী সমিতি ভবনে হামলায় আহত

ষ্টাফ রিপোর্টার ,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ Time View

নরসিংদীতে আইনজীবী সমিতি ভবনে হামলায় আহত

ষ্টাফ রিপোর্টার
,নরসিংদীঃ

নরসিংদী জেলা আইনজীবী সমিতি ভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় ৫ জন আইনজীবি আহত হয়েছেন।৷জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা।

বুধবার (২ অক্টেবর) বিকেল সোয়া চারটার দিকে আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলামের কক্ষে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, এডভোকেট হাসান আল মামুন, এডভোকেট মোহাম্মদ আলী টুটুল, এডভোকেট আল আমিন, এডভোকেট আনিস এবং এডভোকেট নাসরিন আক্তার।

আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ করে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সমিতির সভাপতির কক্ষে হামলা চালায়। এসময় অন্যান্য আইনজীবীরা ওই কক্ষে বসা ছিলেন। সমিতির সভাপতিকে বাঁচাতে অন্যান্য আইনজীবীরা ঘিরে ধরলে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। এসময় সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম নিরাপদে বের হতে পারলেও হামলায় আহত হয় ৫ জন আইনজীবী।

এ বিষয়ে জানতে সন্ধ্যায় অভিযুক্ত ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে উনাকে পাওয়া যায়নি। তবে নাহিদ তার ফেসবুক একাউন্টে ৯ মিনিট ৩৮ সেকেন্টের একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তাকে বলতে দেখা যায়,আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ হয়েছে। তারেক রহমান ও স্থানীয় নেতৃবৃন্দের ৬ নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম,নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম। গতকালকে মাধবদীতে একটি মামলা হয়েছে, সেই মামলার বাদিকে আইনজীবীসহ আওয়ামীলীগের লোকজন জোরপূর্বক তুলে এনে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করে। আমরা গিয়ে বাদীসহ হলফনামা উদ্ধার করেছি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। এ বিষয়ে জানতে ফোন করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই