1. admin@banglarmuktokontho.com : admin :
বিদ্যালয়ের অনিয়ম ধরতে গিয়ে সংবাদকর্মীদের হুমকি। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বিদ্যালয়ের অনিয়ম ধরতে গিয়ে সংবাদকর্মীদের হুমকি।

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ Time View

বিদ্যালয়ের অনিয়ম ধরতে গিয়ে সংবাদকর্মীদের হুমকি।

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ।

বুধবার কয়েকজন গণমাধ্যম কর্মী গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিয়ত অনিয়মিতভাবে নিজেদের ইচ্ছামত বিদ্যালয় পরিচালনা হচ্ছে। গণমাধ্যম কর্মীরা তৎক্ষণাৎ উক্ত বিদ্যালয়ে উপস্থিত হলে দেখা যায় বিদ্যালয়টি সকাল ০৯:০০ ঘটিকায় খোলার কথা তারা ০৯:৩০ মিনিটে পতাকা উত্তোলন করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত হতে প্রায় ১১টা বেজে যায়। এরই পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসাবাদ করতে গেলে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিএসএম হাবিবা প্রধান এর স্বামী জয়নন্দ ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান (মিঠু) কতৃক স্টাফ রিপোর্টার সবুজ বাংলা নিউজ, দৈনিক খবর একদিন ও বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম টিপুকে ফোন আলাপে হুমকি এবং বিশ্ববাংলা ২৪ টিভির সংবাদকর্মী নয়ন রায়ের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের অসহযোগ হুমকি প্রদান করা হয় এবং সংবাদকর্মীদের ভুয়া সাংবাদিক বলে আখ্যায়িত করা হয়। গণমাধ্যম কর্মীরা পরবর্তীতে কাহারোল উপজেলা শিক্ষা অফিসার একেএম জিন্নাত আলী মহোদয়কে বিষয়টি অবগত করলে তিনি জানান উক্ত প্রতিষ্ঠানের অনিয়ম ও গণমাধ্যম কর্মীদের হুমকির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেন। এবং গণমাধ্যম কর্মীরা কাহারোল থানায় একটি সাধারণ জিডি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই