1. admin@banglarmuktokontho.com : admin :
বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না: মাওলানা মুহাম্মাদ মামুনুল হক - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার। কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার  নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন। ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১ শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ

বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না: মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ Time View

বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না: মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন,জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই,শেখ হাসিনা তাদের সেবাদাসী ছিল। সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করার পায়তারা চালিয়ে ছিল। এদেশের ইসলামপ্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে।

বুধবার(২ অক্টোবর) বিকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেয়ার পায়তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আবার এই শাহজালাল,শাহআব্দুল খান জাহান আলীদের বাংলাদেশে আমদানি করার পায়তারা করেন, বিনয়ের সাথে বলছি রক্ত দেব,জীবন দেব তবুও ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না।

বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী।

নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ,আতাউল্লাহ আমীন, তাফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই