1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

সাংবাদিক রিপন, ফুলছড়ি, গাইবান্ধা।
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ Time View

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ‘সংঘাত নয় ঐক্যের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক শামসুজ্জোহা বাবলু, বীর মুক্তিযোদ্ধা ছায়েদ আহমেদ দুলু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক মজিবর রহমান, ছাত্রদল নেতা রায়হান সরকার রাহুল, ছাত্র নুরে আশরাফ সিদ্দিক শ্রাবণ, খোরশেদ আলম, প্রতিবন্ধী সংগঠনের নেত্রী ছোট রানী প্রমুখ।

বক্তারা বলেন, ‘আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা সবাই বাঙালি। আমরা সংঘাত চাই না, শান্তি ও ঐক্যের এবং নিরাপদ রাষ্ট্র চাই। যেখানে দল, মত, ধর্ম, বর্ণের কোন ভেদাভেদ থাকবে না। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ি। সমাজ ও রাষ্ট্রের শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলে ঐক্যবদ্ধ হই।’

মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা। (০২-১০-২০২৪ ইং)
মোবাইল- ০১৭২১২৩১৬২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই