1. admin@banglarmuktokontho.com : admin :
মহেশপুরে জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মহেশপুরে জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

মহেশপুরে জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত খন্দকার শাহাজান আলীর পুত্র আলিউল আজিমের জমি দখল করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী বুলবুল ও তার পুত্র আব্দুল্লাহর বিরুদ্ধে ও জাকির হোসেন পিতা মৃত সোমা খন্দকার। মহেশপুর থানার অভিযোগ সূত্রে জানা যায় মঙ্গলবার (১ অক্টোবার) সকালে বুলবুল ও তার পুত্র আব্দুল্লাহ উপজেলার ১০৫ নং নিমতলা ফতেপুর মৌজার জমি যার খতিয়ান নাম্বার-৭১০ আর এস দাগ নাম্বার-৫৪৫ এই জমিটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আলিউল আজিম দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে বুলবুল তার পুত্র জোরপূর্বক জমি দখল করে কয়েকটি সেগুন গাছ কাটছিল। আলিউল আজিম বাধা দিলে লাঠি সোঠা দিয়ে মারধর ও হত্যার হুমকি দেয় বলে জানা গেছে। জমির মালিক আলীউল আজিম জানান, গাছ কেটে নিয়ে যাওয়ার সময় আমি মহেশপুর উপজেলা ভূমি কর্মকর্তা মহোদয়কে জানাই তিনি স্বরজমিনে এসে উভয় পক্ষকে বলেন জমি মেপে যার গাছ পাওনা হবে সেই নেবে কিন্তু ভূমি কর্মকর্তার কথা অমান্য করে মঙ্গলবার (১ অক্টোবার) সকালে জোরপূর্বক গাছগুলো নিয়ে যায়। এ বিষয়ে বুলবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান এসিল্যান্ড স্যার এসেছিল, তিনি বলেছিলেন জমি মাপের মাধ্যমে যার গাছ পাওনা হবে সেই নিবে কিন্তু আমি বাড়িতে না থাকায় আমার ছেলে গাছগুলো নিয়ে গেছে। তিনি আরো বলেন জমি মাপের পরে গাছ যার পাওনা হবে আমি তাকে গাছ ফিরিয়ে দেব। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান ফতেপুর গ্রামে গাছ কাটার অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই