1. admin@banglarmuktokontho.com : admin :
৩ অক্টোবর রংপুর বিভাগ লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ জেলা ইজতেমা। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

৩ অক্টোবর রংপুর বিভাগ লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ জেলা ইজতেমা।

রাওফুল বরাত বাঁধন ঢালী।
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ Time View

৩ অক্টোবর রংপুর বিভাগ লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ জেলা ইজতেমা।

রাওফুল বরাত বাঁধন ঢালী।

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলার কালেক্টরেট মাঠে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা। এতে ইসলাম ধর্মের আলোর বয়ান ছড়িয়ে দিবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য হাসান আলী জানান, আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জেলা ইজতেমার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপী জেলা মিনি ইজতেমা শুরু হয়ে (৫ অক্টোবর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে । এবারে জেলার ৫ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন। ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য হারুন অর রশিদ জানান, বিশাল এলাকা জুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টাঙ্গিয়ে ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা, অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেই সাথে ইজতেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক সেচ্ছাসেবী জোরদার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে লালমনিরহাট জেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। লালমনিরহাট জেলার ধর্ম প্রাণ মুসলমানদের সাথে কথা বললে তাঁরা বলেন, আল্লাহ বাংলাদেশের মাটিতে শান্তি বর্ষন করুন। বিগত দুই মাসে যে ভাবে মানুষ মানুষের মাংস খাচ্ছে এতে মনে হয় মানুষ আর মানুষ নেই।
আমরা মুসলিম উম্মাহ আমরা একক রবে বিশ্বাসী আমরা শান্তিতে বিশ্বাসি।
হিন্দু বদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মানুষ, মানুষ হয়ে মানুষের জন্য দোয়া করুণ এর থেকে উত্তম কাজ আর হতে পারে না। আল্লাহ সকল আদম জাতি কে হেপাজত করুন আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই