1. admin@banglarmuktokontho.com : admin :
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা. - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা.

ইব্রাহিম হোসেন, চাঁগাজীদপুর জেলা প্রতিনিধি,
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮১ Time View

চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা..

খুনি হাসিনার দোসররা দেশে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে:কেন্দ্রীয় নেতা আরিফ তালুকদার ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান মো.আরিফ তালুকদার। তিনি বলেন,বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়,সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন। তিনি আরো বলেন ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র–জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব বিভিন্ন রাজনৈতিক দলসহ জনগণ ও ছাত্র-জনতা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচার খুনি হাসিনা পতন ঘটিয়েছে। তার দোষররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধান অতিথি বলেন,তিনি বলেন খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে। উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সংগঠক মো.মাহমুদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন,
সাধারণ সম্পাদক শেখ শরীফ জেলা গণঅধিকার পরিষদের সংগঠক সামিউল প্রধান সাংবাদিক মো.জাকির হোসেন,কাজী রাসেল,উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন,সাধারণ সম্পাদক নাজিম হোসেন,উপজেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই