1. admin@banglarmuktokontho.com : admin :
দুর্নীতিই বড় দুর্যোগ  শেখ মামুন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

দুর্নীতিই বড় দুর্যোগ  শেখ মামুন

মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ Time View

দুর্নীতিই বড় দুর্যোগ  শেখ মামুন

মোহাম্মদ রুস্তম আলী,
কিশোরগঞ্জ

ইতিহাস বলে এই উপমহাদেশে প্রথম পর্তুগিজরা আসেন ব্যবসা করতে।এরপর আসেন ব্রিটিশ ইউরোপীয়নরা।এছাড়াও আরব রাষ্ট্র থেকে আরব ব্যবসায়িকগণ আসেন ব্যবসা করতে।তাদের সবারই উদ্দেশ্য ব্যবসা করা এবং মুনাফা অর্জন করা।

তারা ব্যবসা করতে এসে উপমহাদেশের শস্য ভান্ডার দেখে খুবই আন্দিত হন। তারা প্রত্যেকেই এদেশের উপার্জিত অর্থ নিজ দেশে নিয়েছেন নানা কায়দায়। কেউ কেউ একচেটিয়া ব্যবসা করেছেন লাগাতার।উদ্দেশ্য দেশের উন্নয়ন।

তারা যুদ্ধও করেছেন নিজের দেশকে সমৃদ্ধি পূর্ণ করার জন্য। তাদের রাষ্ট্রের দিকে তাকালে বোঝা যায় তারা সফল হয়েছেন।

সেই থেকে তাদের মধ্যে রয়ে গেছে বিভিন্ন দেশে নিজেদের প্রতিষ্ঠান গড়ে অতিরিক্ত মুনাফা অর্জন করা।উন্নত বিশ্বের অধিকাংশ দেশ যেমন; চীন জাপান রাশিয়া ফ্রান্স আমেরিকার বিভিন্ন রাষ্ট্র কোম্পানি গড়ে তুলছেন।কাজ করছেন এদেশেরই মানুষ। কিন্তু অর্থে বড় অংটাই নিয়ে যায় নিজ দেশে।

তারা নিজ দেশে সম্পদ গড়েন।ইংরেজরা লুটপাট করে হলেও তাদের দেশকে সম্পদশালী করেছেন।বিদেশি কোম্পানি গুলা সরকারি কর না দিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করে হলেও সম্পূর্ণ অর্থ তাদের দেশে নিয়েছেন।

তারপর আসে পাকিস্তানি শাসন। তাদের উদ্দেশ্য দেশের একটা অংশে উন্নতি করা!পূর্ব পাকিস্তানের ঝুলি যে করেই হোক শূন্য করে তাদের পশ্চিম অংশ উন্নয়ন করা।তারা সেটাই করেছেন।

তারপর এলো বাংলাদেশ। এদের ব্যবসায়ী আর শাসক গোষ্ঠী এক অসাধারণ চরিত্রে গাথা।যেমনঃ বালিশ কান্ড,রাস্তা মেরামত, সরকারি বিল্ডিং এবং সরকারি অফিসের আদালত কান্ড। যোগান আটকে রেখে জিনিসের দাম বাড়ানো।

তাদের সবারই উদেশ্য এক।কিন্তু বাংলাদেশ ব্যবসায়ী বা শাসক গোষ্ঠী এবং ঘুষখোর গোষ্ঠীর সপ্ন ভিন্ন। তারা উন্নয়নের উদ্দেশ্য বাংলাদেশ নয়! ইউরোপ আমেরিকার কোনো এক দেশ!

এই দেশের বড় বড় কর্মচারীদের সম্পদ মেলে ঐসকল দেশে।অর্থ রাখে তাদের ব্যাংকে, সামান্য অর্থ নয়! হাজার হাজার কোটি টাকা। কোনো বৈধ টাকা নয়।বিভিন্ন ভাবে দেশের ঝুলি খালি করে তারা অন্য দেশে উন্নয়ন করে।রাজপ্রাসাদ তৈরি করেছে।

দেশের প্রতিটা খাত থেকে হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। চিকিৎসা খাত থেকে শুরু করে নির্বাচনি খাত পর্যন্ত কোথাও এক রতি বাদ পড়েনা তাদের দুর্নীতি। 

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের চেয়ে ৮০ শতাংশই ক্ষতিগ্রস্থ হচ্ছে দুর্নীতির কারণে।যা বর্তমানে বাংলাদেশে দুর্নীতিই বড় দুর্যোগ হয়ে উঠেছে।
লেখক:শেখ মামুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই