1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

নরসিংদীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মোঃএমরুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮২ Time View

নরসিংদীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মোঃএমরুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীতে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ অক্টোবর ) দুপুরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হানিফ (৩৫) পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদের এর ছেলে।

নিহতের মা সায়েরা বেগম ও তার স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে হানিফ কাউরিয়াপাড়ার ঈদগাঁর সামনে পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা তারই মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। দেড় মাস আগে নিহত হানিফ তার মামা মোঃ হাবিব উল্লাহকে পারিবারিক কলহের জেরে রড দিয়ে আঘাত করে হত্যা করে। পিতা হত্যার প্রতিশোধ নিতে হানিফকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক সোহরাব হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই