1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু

নড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ Time View

নড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৩দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্তু এ কর্মবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনের এ কর্মবিরতি পালিত হচ্ছে।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা পরিষদের আবু হানিফ, সদর উপজেলা ভূমি অফিসের মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ের বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ এবং পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, লোহাগড়া সেটেমেন্টের ইশহাক, কালিয়া সেটেলমেন্টের ফয়সাল ও ইয়াসিন, লোহাগড়া এলজিইডির তানজিলসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা জানায়, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তাঁরা চান দ্রæত এ বৈষম্যের নিরসন করেন সংশ্লিষ্টরা।

মো. রাসেল শেখ
জেলা প্রতিনিধি নড়াইল
০১৭১১-৩২০৩৫৯
০১/১০/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই