1. admin@banglarmuktokontho.com : admin :
বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না বলে মনে করেন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না বলে মনে করেন

প্রতিবেদক,সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলার মুক্তকন্ঠ।
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২২২ Time View

বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না বলে মনে করেন

১ অক্টোবর ২০২৪, ১৪:৩৪
আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না
আলিয়া মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় তাতে যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না। সেজন্য আলিয়া মাদ্রাসার শিক্ষার সিলেবাস-কারিকুলাম প্রণয়নে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের নিয়ে কমিশন ও কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ। এছাড়া আরও নয়টি দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এসব দাবি জানানো হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.আবদুছ ছবুর মাতুব্বর। তিনি বলেন, আলিয়া মাদ্রাসায় আরবি, ইংরেজি, অঙ্ক,আইটি শিক্ষা দেওয়া হয়। ফলে এ শিক্ষা নিয়ে আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার,ইঞ্জিনিয়ার,বিসিএস,ব্যবসায়ীসহ যেকোনো পেশা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আলিয়া মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী আলিম তৈরি হচ্ছে না। অতিরিক্ত সিলেবাস-কারিকুলাম,শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে লক্ষ্যহীন, অস্থিতিশীল,মাদ্রাসা বিমুখ করে তোলা এবং যোগ্য শিক্ষক না পাওয়া এর প্রধান কারণ।

বিশেষায়িত শিক্ষা নিয়েও বেকার বসে আছেন ৯ হাজার মিডওয়াইফ
র‍্যালি নিয়ে‘নীরব এলাকা’ঘুরলেন পরিবেশ উপদেষ্টা
‘জটিলতায়’ভরপুর স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া, আগে সংস্কার দাবি
ড.আবদুছ ছবুর মাতুব্বর আরও বলেন,আলিয়া মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট অফিসে উইং-মাদ্রাসা বোর্ড,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা উইং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ সব শাখায় মাদ্রাসায় শিক্ষিতদের নিয়োগ-পদায়ন করতে হবে।

এছাড়াও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, সরকারি তদারকি নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ডিইটিইও নিয়োগ,ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বন্ধ পথ খুলে দেওয়া এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন,আলিয়া মাদ্রাসার উচ্চতর শ্রেণিতে ভর্তি অনীহা দূর করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জীবনের লক্ষ্য নির্ধারণ করার জন্য নিয়মিত কাউন্সেলিং করতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে উদ্যোগ নিতে হবে এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বিমাতাসুলভ রাষ্ট্রীয় আচরণ বন্ধ করতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো.শামছুল আলম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড.আ ক ম আব্দুল কাদেরসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই