1. admin@banglarmuktokontho.com : admin :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা ২৮ সেপ্টেম্বর শনিবার,১৫:৩০ ঘটিকায় চট্টগ্রাম পাচলাইশ থানাধীন হামজারবাগস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত,নাতে রাসুল (সাঃ)ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।
কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, ডাঃ মাসুদ,সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, আবুল কালাম, মাওলানা হাবিবুল হোসাইন, তাজ মোঃ মিয়া, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ,এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আলী,ফজলুল করিম ফজু, মোহাম্মদ হাসেম, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু,এস এম মহিবুল্লাহ, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান,এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, দিদারুল আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় এৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় দেশের বিরাজমান পরিস্থিতির কারণে “সাংগঠনিক সংলাপ-২০২৪” পরিপূর্ণভাবে সমাপ্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে সাংগঠনিক সংলাপ আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
আগামী ২৬ আশ্বিন, ১১ অক্টোবর ২০২৪ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল-এ অনুষ্ঠিতব্য বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র পবিত্র বার্ষিক ওরশ শরীফ-এর সার্বিক সফলতা কামনা করা হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের
দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন।
সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা এম হাবিবুল হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই