1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭০ Time View

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ৪টায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব শেখ মফিজুর রহমান।

সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ জনাব আরিফুল ইসলাম।

কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইড দরিদ্র অসহায় জনগোষ্ঠীর আইনি সহায়তা প্রদানসহ এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই।মানবিক মনোবৃত্তি নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আইনী সেবা নিশ্চিতকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে।

রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস পরিমানগত ও গুণগত পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে বলে বিশ্বাস করি।
সম্মিলিত চেষ্টায় অসহায়দের আইনী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে যাবে। তিনি প্রান্তিক পর্যায়ে আরও বেশি প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মহানগর ও দায়রা জজ আল আসাদ মোঃ আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ ইমদাদুল হক, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোঃ ইকবাল বাহার, পুলিশ কমিশনার প্রতিনিধি সীমা খানম, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ, উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর মোছাঃ হাসিনা মমতাজ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন।তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, সভায় জুলাই ও আগস্ট মাসের ১৮৪টি মামলার সব কয়েকটিতে পদক্ষেপ গ্রহণ করা হয়।মামলা পরিচালনার জন্য ৪৮ জন আইনজীবী আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই