1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কোটচাঁদপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ কোটচাঁদপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

ঝিনাইদহ কোটচাঁদপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ কোটচাঁদপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন সরকারি কর্মকর্তা হয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। যেকোন কাজ সময় মত করতে হবে। সেবাগ্রহীতার সাথে কথা বলে পাঁচ দিনের সময় নিয়ে তিনদিনে সম্পন্ন করে সাধারণ মানুষের গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত দেশ গড়তে আমরা বদ্ধ পরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে। উপজেলা ভুমি অফিস ও মডেল থানা পরিদর্শন শেষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্যবিবাহ, ডেঙ্গু, মাদক, জঙ্গি, মানসম্মত শিক্ষা, উন্নয়নমূলক কর্মকান্ড, জনসেবা, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী কর্মকান্ড নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। সে সময় বক্তব্য রাখেন সাবেক পৌরসভার মেয়র ও পৌর বিএনপি সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামীর নেতা মোয়াবিয়া হোসেন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ভুইয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল মাওয়া, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি অফিসার রাজিবুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল আলম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা প্রমুখ। এ সময় শিক্ষক, ইমাম, সাংবাদিক, আনসার বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই