1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় গরু নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

কেন্দুয়ায় গরু নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ Time View

কেন্দুয়ায় গরু নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

কেন্দুয়ায় গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উপজেলার দুই গ্রাম পেরী ও চেংজানার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সিরাজুল ইসলাম (৬০), সোহেল (২৭), রাইসুল ইসলাম (৩৫), পিপুল (২৩), হৃদয় (২৩) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর (রোববার) দুপুরে সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে উভয়পক্ষ এই সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এসময় পেরী গ্রামের হাদিস মিয়া নামের একজনকে আটক করে।

স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, পেরী গ্রামের হাদিস মিয়ায় বাড়ির সামনে বেশকিছু গরু বাঁধা ছিল। সেখান থেকে চেংজানা গ্রামের লোকেরা দুটি গরু নিয়ে যায়। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। গরুগুলোর সঠিক মালিকানা নিয়ে তদন্ত চলছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশ ছুটে যায়। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুগুলো চোরাই গরু হবে। আর তা নিয়েই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বিষয়টি তদন্ত চলছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই