1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নরসিংদীর রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

নরসিংদীর রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরায় মুনতাহা (৫) নামে এক শিশু বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির নানী মমতাজ বেগম (৫০)।

রবিবার(২৯ শে সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো: মামুন মিয়ার মেয়ে। আহত বৃদ্ধা মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।

ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মরজাল বাসস্ট্যান্ড এর অদূরে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা নানী মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য নাতনী মুনতাহাকে সাথে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। তারা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: বাবুল মিয়া জানান,খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই