1. admin@banglarmuktokontho.com : admin :
চার্জে থাকা মোবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

চার্জে থাকা মোবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

চার্জে থাকা মোবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিইয়েট্রিক অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিকুল আলম নোমান আজ শুক্রবার ভোরে মুঠোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন।

নিহত ডা. তারিকুল আলম নোমান (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক (শিশু) বিভাগের সহযোগী অধ্যাপক এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর ২৭ তম ব্যাচের ছাত্র ছিলেন।

ময়মনসিংহ নগরীতে রাতে বিছানার পাশে মুঠোফোন চার্জে রেখে ঘুমিয়ে গেলে, ভোর ৪টা নাগাদ দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড জমির মুন্সি লেনে চিকিৎসকের নিজ বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসক নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খাঁন বলেন, ‘রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি শেষে বাসায় ফেরেন ডা. নোমান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে চার্জ দেওয়া ছিল মোবাইল ফোন। হঠাৎ সেটিতে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।’

‘পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’।

পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই