1. admin@banglarmuktokontho.com : admin :
আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথ্যপ্রাপ্তি, অভিযোগ ও সেবা সহজীকরণের লক্ষ্যে প্রথমবারের মত চালু করল তথ্য ও সেবা কেন্দ্র।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ টায় আরএমপি সদর দপ্তরে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

তথ্য কেন্দ্রের হট লাইন নম্বর থেকে পুলিশের বিভিন্ন সেবা পাবেন নাগরিকরা। এছাড়াও দুটি ই-মেইল সংযোজন করা হয়েছে। যেকোনো তথ্য, অভিযোগ কিংবা জরুরি সেবা নিতে পারবে এ তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে।

পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পর হতেই পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় কত সহজে পৌঁছানো যায় সেই চেষ্টায় করছেন। তার এই চেষ্টার অংশ হিসেবে আরএমপিতে প্রথমবারের মত চালু করলে তথ্য ও সেবা কেন্দ্র। আরএমপি তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯), ই-মেইল: pcrmp@gmail.com, rmpcommissioner@gmail.com

তথ্য প্রযুক্তির যুগে আরএমপি রাজশাহী মহানগর বাসীকে সেবা দিতে এ সেবা কার্যক্রমকে নগরবাসী ইতিবাচক দৃষ্টিতে দেখছেন । ঘরে বসেই নানা ধরনের পুলিশি সেবাদানের এই কার্যক্রম পুলিশের ওপর জনগণের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন ।

উদ্বোধনে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো চিফ ও রিপোর্টারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ক্যামেরা পার্সোনেল, অনলাইন টিভি এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই