1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মা নিজ মেয়েকে পড়তে বসার জন্য বলায় ছাত্রীর আত্মহত্যা! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মা নিজ মেয়েকে পড়তে বসার জন্য বলায় ছাত্রীর আত্মহত্যা!

নিজস্ব:-প্রতিবেদক-সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View

নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মা নিজ মেয়েকে পড়তে বসার জন্য বলায় ছাত্রীর আত্মহত্যা!

নিজস্ব-প্রতিবেদন,সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।

নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে মৃত্তিকা পাল (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
আজ ২৪ সেপ্টেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. অহিদ মুরাদ।
এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দারোগা শংকর রায়ের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মৃত্তিকা পাল উপজেলার নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঊষা রঞ্জন পালের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, মৃত্তিকা মেধাবী ছাত্রী ছিল। কিছুদিন পর তার পরীক্ষা। এজন্য মেয়েকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখে মোবাইল রেখে পড়ালেখা করতে বলে তার বাবা। এরপর তার বাবা দোকানে চলে গেলে অভিমান করে নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সুধারাম থানার এসআই মো.অহিদ মুরাদ,দৈনিক বাংলার মুক্তকন্ঠ কে আরও বলেন,পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই