1. admin@banglarmuktokontho.com : admin :
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীর দুর্গাপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেন শিক্ষকরা। বৈষম্য দূরীকরনের মাধ্যমে স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এবং জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

দুর্গাপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বৈষম্য দূরীকরনের মাধ্যমে স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এবং জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, জয়নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, দুর্গাপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার আজিজুল হক, সিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পানানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার গোষ্স্বামী, পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন, নওপাড়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন শেখ, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, হরিরামপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সহ উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

মানববন্ধন শেষে দুর্গাপুর উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর নিকট স্বারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই