1. admin@banglarmuktokontho.com : admin :
জেলা কারাগার হতে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

জেলা কারাগার হতে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

জেলা কারাগার হতে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নরসিংদী সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর দায়িত্ব প্রাপ্ত লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার ওসি তদন্ত সামিউল হক এর নিকট এসব গোলাবারুদ হস্তান্তর করেন।

নরসিংদী জেলার প্রাপ্ত লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত ডোবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ এর নেতৃত্বে ২৮ ইষ্ট বেঙ্গলের ১টি বিশেষ টহল দল ৫৮২ রাউন্ড গোলাবারুদ এবং একটি ভাঙ্গা এ্যামুনেশন বক্স উদ্ধার করে।

এসব গোলাবারুদ গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া বলে ধারনা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই