1. admin@banglarmuktokontho.com : admin :
মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

রিপোর্টার মোঃ মাহাবুব আলম
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

রিপোর্টার
মোঃ মাহাবুব আলম

ঢাকাস্থ কোম্পানীগঞ্জবাসী সহ নোয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহনে নদীভাঙ্গনরোধ থেকে কোম্পানীগঞ্জ কে রক্ষা ও দ্রুত মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

গত ২৬ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩ টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। যার ফলে ক্লোজার/টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিশীঘ্রই কার্যকরী পদক্ষেপ কামনা করছি। ১৪৩ কোটির ক্লোজার-ব্রিজ ভেঙে যাবার পেছনে কি শুধুই বন্যার পানি, নাকি আরো কিছু আছে তাও খতিয়ে দেখতে হবে।

মুছাপুর ক্লোজার নোয়াখালীর জন্য রক্ষাকবজ হলেও ইতিমধ্যে তা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও রূপ নেয়। জনশ্রুতিতে এর আরেক নাম ‘মিনি কক্সবাজার’। দূরদূরান্তের অসংখ্য মানুষের এখানে আগমনের কারণে বর্তমানে এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। সব বিবেচনায় নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হোক।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র সিনিয়র সহ সভাপতি এ জেড এম এনামুল হক, মানববন্ধন কমিটির আহবায়ক নুরুল আফসার মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম ফয়সাল, সহ সভাপতি আবদুল হাই, সহ সভাপতি নেয়ামত উল্লাহ বাবু, নেসার উদ্দিন স্বপন, হোয়াইটহোম ইলেকট্রনিক্স এর কর্ণধার আশ্রাফ মামুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলো উই ফর ইউ, বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতি, নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ছাত্র পরিষদ নোয়াখালী, চর এলাহি সচেতন নাগরিক কমিটি, চর এলাহী প্রবাসী ইউনিট, হিউম্যান ফি সার্ভিস সেন্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই