1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীতে র‍্যাব এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার! - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

রাজশাহীতে র‍্যাব এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

সাগর হাসান,রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

রাজশাহীতে র‍্যাব এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

সাগর হাসান,রাজশাহী জেলা প্রতিনিধিঃ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শনিবার ২১ সেপ্টেম্বর রাত ১ টায় র‍্যাব- ৫ এর একটি চৌকস অভিযানিক দল রাজশাহী রেলওয়ে স্টেশন নামক এলাকায় মাদক বিরোধী অপারেশন সফল ভাবে পরিচালনা করেন।

আসামীর পরিহিত লুঙ্গীর নীচে থাকা অপর একটি হাফ প্যান্টের পকেট হতে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। অভিযান চলাকালীন সময়ে
১। মোঃ জমসেদ @ নওসাদ @ নাসা (৫৬), পিতা-মৃত আজিজুল হক, সাং- আষাড়িয়াদহ পশ্চিমপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে মাদকদ্রব্য হেরোইন’সহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামতগুলো হলো- (ক) হেরোইন ২০০ গ্রাম, (খ) মোবাইল ফোন ০১টি, (গ) সীম কার্ড ০১টি উদ্ধার করা হয়।

বিবরণে র‍্যাব-জানায় : সিপিএসসি (র‍্যাব-৫) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য হেরোইনসহ ঢাকার উদ্দেশ্যে গমণের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করছে।পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত মাদক কারবারির বাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়াতে সহজেই সে মাদক পরিবহণ করে রাজশাহী’সহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে দুই’শো গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই