1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

নড়াইলে ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শহরের পুরাতন বাস-টার্মিনালে এ মানববন্ধন করা হয়। নড়াইল সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে বক্তব্য দেন-সহকারি শিক্ষক মো. জাকির হোসেন, আমিনুর রহমান, মো. আশিকুর রহমান, মো. কামরুজ্জামান, মো. মোয়াজ্জেম হোসেন. সালাউদিন সিকদার গ্রীন, মো. তরিকুল ইসলাম, রাফেজা রহমান পুবালী, সোহেল নাদিম সিমু, হিরোক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তারা চাকুরী জীবনে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতনভাতা গ্রহণ করে থাকেন। সব মিলিয়ে একজন প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। এ বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাই তাদের ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এ সরকার এখন ক্ষমতায়। তাই এ সরকারের কাছে শিক্ষক নেতারা তাদের দাবি পূরণে সদয় দৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই