1. admin@banglarmuktokontho.com : admin :
স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (USA) এর প্রতি আমরা কৃতজ্ঞ-কামরুল হাসান - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (USA) এর প্রতি আমরা কৃতজ্ঞ-কামরুল হাসান

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (USA) এর প্রতি আমরা কৃতজ্ঞ-কামরুল হাসান

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে চলমান সপ্তম দিনেও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরন করেছে স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (ইউএসএ)।
শনিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী এই ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ চাটখিল উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র,গরীব,
অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান আঢ্য বলেন, আমেরিকায় বসবাসরত কিছু প্রবাসী ভাইয়েরা নিজেদের কষ্টার্জিত শ্রমের উপার্জন থেকে তাদের সাধ্য অনুযায়ী নগদ অর্থের মাধ্যমে একটা ফান্ড তৈরি করেন এবং সে টাকা দেশের হতদরিদ্র,
গরীব,অসহায়,প্রতিবন্ধী, অসচ্ছল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যানে ব্যয় করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এমন মহতি উদ্যোগের প্রসংশা করে চাটখিল ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার জয়নাল আবেদীন মিলন বলেন, এটা ত্রাণ নয় এটা হাদিয়া বা উপহার। উপজেলার কয়েকজন আমেরিকা প্রবাসী মিলে-দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (ইউএসএ) নামের এই সংগঠনটি করে সত্যিই খুব প্রসংশনীয় কাজ করে যাচ্ছে। তাদের এমন প্রসংশনীয় কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উক্ত ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন হাজী বেলায়েত হোসেন, হাজী মাসুদ, ফরহাদ তপাদার, শাহাদাত তপাদার,
সাইফুল ইসলাম,শেখ ফরিদ,মিলনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই