1. admin@banglarmuktokontho.com : admin :
ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চান্দ্রবার্ষিকী - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চান্দ্রবার্ষিকী

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে
আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আয়োজনে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার সিকদারের সভাপতিত্বে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল গত (রবিবার) ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য এস.এম. মোরশেদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মঈনুদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. বরুণ কুমার আচার্য, হাফেজ আব্দুর রহিম, মুজিবুল হক, তাকরিম উদ্দীন, শফিউল আজম চৌধুরী, নুরুল করিম, মাসুদুল করিম প্রমূখ। হাফেজ জোনাঈদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সুপার শাফায়াত হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সব নেয়ামতের মূল ও সকল সৃষ্টির রহমতের উৎস রহমতুল্লিল আলামিন। নবী করিম (দ.) এর বিলাদতসহ তাঁর পবিত্র জীবনের বিভিন্ন দিক আলোচনা করাই হল মিলাদুন্নবী (দ.) উদযাপনের মূল উদ্দেশ্য। মাহফিলে মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ এমরান হোসাইন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই