1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা।

এম এ আলিম রিপন,সুজানগর পাবনা:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ Time View

সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা।

এম এ আলিম রিপন,সুজানগর পাবনা:

পাবনা জেলা সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী বিস্তীর্ণ গাজনার বিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা। গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোষাকে নাচছে নর্তকীসহ কয়েকজন হিজরা। আর এদের সাথে নৌকায় নেশা জাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছে তরুণ যুবকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজরাদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এ কর্মকাণ্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসা যুবকেরা। আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। এদিকে নর্তকী ও হিজরা থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া।
বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা শাহী ফজলুল হক বলেন, ঐতিহ্যবাহী এই গাজনার বিলের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে খয়রান ব্রীজ এলাকায় এই সময়ে প্রায় প্রতিদিন সাঁথিয়া, বেড়া, পাবনা শহরসহ অন্য জেলা থেকেও শত শত মানুষ আসে।
কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গাজনার বিলে বেড়াতে আসা সরকারি চাকরিজীবী শারমিন আক্তার বলেন, গাজনার বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকেরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছেন।
তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বাশের ছঁই তোলা ও সামিয়ানা টাঙানো শ্যালোইঞ্জিন চালিত ভাসমান বনভোজনের এসব নৌকাতে গান বাজনা নাচা নাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান এবং সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,অশ্লীল কর্মকাণ্ড চলে থাকলে তা বন্ধে অতি দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই