1. admin@banglarmuktokontho.com : admin :
কোর্ট চত্বরে সাংবাদিকের উপর হামলা! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

কোর্ট চত্বরে সাংবাদিকের উপর হামলা!

সাগর হাসান রাজশাহী জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

কোর্ট চত্বরে সাংবাদিকের উপর হামলা!

সাগর হাসান
রাজশাহী জেলা প্রতিনিধি।

রাজশাহী কোর্ট চত্বরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দু’জন সাংবাদিক। হামলায় আহত হয়েছেন আজকের পত্রিকা রাজশাহী ব্যুরো প্রধান মোঃ জাহিদ হাসান সাব্বির ও দৈনিক গণমুক্তির মোঃ মাজহারুল ইসলাম চপল।

জানা যায় যে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত – ১ , এ শীর্ষ সন্ত্রাসী জহিরুল হক রুবেল (৩৫) কে অন্য একটি হত্যা মামলায় আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে ঘটনা স্থলে হামলার শিকার হন ঐ দু’জন সাংবাদিক।

সূত্র বলছে গত ০৫ আগস্ট নগরীতে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার উদ্দেশ্যে তাকে রাজশাহী আদালত চত্বরে নেয়া হয়। আসামিকে গাড়ি থেকে নামানোর সময় পূর্ব হতে অবস্থানে থাকা কিছু দুর্বৃত্ত, রুবেলকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে।

এসময় দুইজন সাংবাদিক ছবি তুলতে গেলে দুর্বৃত্তরা তাদের মোবাইল কেড়ে নেয় এবং লাঞ্ছিত করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনোও অভিযোগ দায়ের করা হইনি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই