1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৭০হাজার টাকা জরিমানা। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৭০হাজার টাকা জরিমানা।

এসএম রেদ্বোয়ান,চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৭০হাজার টাকা জরিমানা।

এসএম রেদ্বোয়ান,চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধি:

১৮,সেপ্টেম্বর২০২৪-ইং

চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সার বিক্রি করার অপরাধে জহির উদ্দীন নামে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটির নেতৃত্ব দেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, দুপুরে উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযানকালে সার ডিলার, মুদিখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।

এ সময় মেসার্স জহির ট্রেডার্স নামে বিএডিসি সার ডিলারের দোকানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়াসহ মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সহযোগিতায় ছিল চুয়াডাংগা জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই