1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে যুগান্তর প্রতিনিধি ও শিক্ষক নেতার নামে মামলা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নড়াইলে যুগান্তর প্রতিনিধি ও শিক্ষক নেতার নামে মামলা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

মো.রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

নড়াইলে যুগান্তর প্রতিনিধি ও শিক্ষক নেতার নামে মামলা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

মো.রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বি.এম শুকুর আলী পিলুর বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমুলক মামলা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। অপরদিকে কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো.শাহীদুল ইসলাম শাহী বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দেওয়ায় প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও অন্যান্য সদস্যরা ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সঠিক তদন্তপূর্বক অবিলম্বে ওই সাংবাদিক ও শিক্ষক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানিয়েছেন। নড়াইলের কালিয়া প্রেস ক্লাব কার্যালয়ে বুধবার সকাল ১১ টায় গোলাম মোর্শেদের সভাপতিত্বে এক বিশেষ সভার মাধ্যমে সাংবাদিকরা এ প্রতিক্রিয়া জানান। অপরদিকে সদর হাসপাতাল সংলগ্ন সমিতির কার্যালয়ে জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার এক সভায় মিলিত হন। জেলা শিক্ষক সমিতির আহবায়ক মো. মহিদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে সভায় জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মো.ফরিদুল ইসলামসহ নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবনিযুক্ত পুলিশ সুপার কাজী এহসানুল কবিরকে মুঠোফোনে বুধবার এ মিথ্যা ও হয়রানী মূলক মামলার বিষয়টি অবহিত করেছেন। এদিকে একই ঘটনায় শিক্ষক নেতৃবৃন্দ নড়াইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করবেন বলে তাদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
১৮/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই