1. admin@banglarmuktokontho.com : admin :
সীমান্তের ওপার থেকে গুলি, বন্ধ টেকনাফ স্থলবন্দর!! - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সীমান্তের ওপার থেকে গুলি, বন্ধ টেকনাফ স্থলবন্দর!!

সাগর হাসান জেলা প্রতিনিধি-রাজশাহী।
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

সীমান্তের ওপার থেকে গুলি, বন্ধ টেকনাফ স্থলবন্দর!!

সাগর হাসান
জেলা প্রতিনিধি-রাজশাহী।

মিয়ানমার থেকে ছোড়া গুলি যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে টেকনাফ সীমান্তের মানুষের জন্য। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরে পর পর ৩টি গুলি এসে পড়ে। একটি গুলি স্থলবন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাচ ভেঙে যায়। দ্বিতীয় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে এবং অপরটি নারিকেল গাছে এসে লাগে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্থলবন্দরে কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রয়েছে।

এছাড়া গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মংডু সীমান্তবর্তী এলাকায় মধ্যরাত থেকে থেমে থেমে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ ঘটছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে গুলি এসে পড়ছে। তাই স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমারের ওপারে তোতারদিয়া দ্বীপে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে গত কয়েকদিন ধরে টেকনাফ স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে।

ছবি সংগৃহীত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই