1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ পুলিশের এসআইসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ঝিনাইদহ পুলিশের এসআইসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ Time View

ঝিনাইদহ পুলিশের এসআইসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ থানা পুলিশের এক এসআইসহ তিন মাদক কারবারীকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব-৬। সোমবার ভোর রাতে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এস আই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হবে। তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি প্রাইভেট কার আটক করে। পরে ওই প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে এক হাজার ২০১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই