1. admin@banglarmuktokontho.com : admin :
যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। সোমবার রাতে ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে। এর ভিত্তিতে সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুলসহ কয়েকজনকে আটক করে। পরে রাত দেড়টার দিকে আহত অবস্থায় সাইদুলকে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগে কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ছয়জনকে আহত অবস্থায় নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সাইদুলের মৃত্যুর বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। সেনাবাহিনী বিস্তারিত বলতে পারবে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই